🚚 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি · হাতে পেয়ে টাকা দিন
হোম / আমাদের গল্প
Our story

একটা পাল্লি, একজন কারিগর, আর একটা স্বপ্ন।

বাংলার হারিয়ে যেতে বসা হস্তশিল্পকে আবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার গল্প।

গ্রামের কারিগরের হাতে বানানো বেতের পাল্লি
শিবগঞ্জে কারিগরের ঘরে তৈরি হওয়া বেতের পাল্লি

এমন সুন্দর কাজ শুধু একটা ঘরে থাকবে কেন?

— যে প্রশ্ন থেকে Enter BD-এর শুরু

২০২৪ সালে পরিবারের জন্য গ্রামের এক কারিগরকে দিয়ে একটা ভালো মানের পাল্লি বানানো হয়। সেই পাল্লির সূক্ষ্ম বুনন আর মজবুত গড়ন দেখে শুরু হয় Enter BD।

আমরা শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের কারিগরদের সাথে সরাসরি কাজ করি। লক্ষ্য দুটো: ঘরে ঘরে টেকসই, সুন্দর প্রাকৃতিক পণ্য পৌঁছানো, আর কারিগর পরিবারগুলোর জন্য নিয়মিত, ন্যায্য আয় তৈরি।

কীভাবে তৈরি হয়

কারিগরের হাতে, ধাপে ধাপে

পাল্লি বানানোর জন্য শুকানো বেত

১. প্রাকৃতিক কাঁচামাল

কাজ শুরু হয় স্থানীয় বেত আর তালপাতার ডাঁটা দিয়ে।

কারিগরের হাতে বোনা হচ্ছে পাল্লি

২. হাতে বুনন

প্রতিটা পাল্লি কারিগর নিজের হাতে বোনেন — কোনো মেশিন নয়।

তৈরি হওয়া বেতের পাল্লি

৩. যাচাই করে আপনার ঘরে

প্রতিটা পণ্য দেখে-শুনে প্যাক করে সারা দেশে পাঠানো হয়।

আমরা যা বিশ্বাস করি

তিনটা প্রতিশ্রুতি

সত্যিকারের হাতের কাজ

কোনো কারখানার পণ্য নয় — প্রতিটা জিনিস মানুষের হাতে তৈরি।

কারিগরের ন্যায্য মূল্য

সরাসরি কারিগরের সাথে কাজ, মাঝখানে অপ্রয়োজনীয় হাত নেই।

সৎ বিক্রি

যা বলি, তাই দিই। ভাঙা বা ভুল হলে ডেলিভারির সময়ই ফেরত নিই।